Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৫১, ১৯ মে ২০২৬

শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই

শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলা পল্লীতে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি বেগম নামে এক গৃহবধু। পাঁচজনের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। 

সোমবার (১৮ মে) বিকালে ঢাকায় একটি হাসপাতালে এ পাঁচ সন্তানের জন্মদেন তিনি। তবে জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে। জান্নাতি বেগম উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী। 

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতী বেগম রোববার অসুস্থতা বোধ করলে প্রথমে যশোরে একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। চিকিৎকরা সেখানে চেকআপ করে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় জান্নাতিকে। 

সোমবার বিকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব হওয়ায় মাধ্যমে তার পাঁচ সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। 

সদ্য নবজাতক পাঁচ শিশুর মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা