Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ২০ মে ২০২৬

বেনাপোলে হেরোইনসহ সাথী আটক

বেনাপোলে হেরোইনসহ সাথী আটক
ছবি: সবার দেশ

রেলগেট এলাকার কালুর মাংসের দোকানের সামনে তখন বিকেলের ভিড়। মানুষজন যে যার মতো ব্যস্ত। ঠিক সে সময় আচমকা সেখানে হাজির হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়েই দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন এক নারী। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েক মিনিটের মধ্যেই তাকে আটক করেন ডিবির সদস্যরা। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২ গ্রাম হেরোইন।

আটক নারী সাথী খাতুন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার রবিউল শিকদারের মেয়ে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে স্থানীয়দের ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যশোর শহর থেকে শুরু করে শহরতলীর অলিগলি—এমন কোনও পাড়া, মহল্লা কিংবা গ্রাম খুঁজে পাওয়া কঠিন, যেখানে মাদকের কারবার নেই। অনেক জায়গায় এটি এখন আর গোপন কিছু নয়, বরং ওপেন সিক্রেট। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে যা ধরা পড়ছে, বাস্তবে তার পরিধি আরও বড় বলে দাবি সচেতন মহলের।

তাদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে দেশের রাজনৈতিক অস্থিরতা, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ওপর হামলা, হত্যা, চাকরিচ্যুতি এবং পরবর্তী পরিস্থিতি আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাও একাধিকবার ঘটেছে। ফলে রাতের টহল বা ঝুঁকিপূর্ণ অভিযানে অনেক ক্ষেত্রেই আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না।

এ সুযোগেই যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত