Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২৬ মে ২০২৬

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
ছবি: সবার দেশ

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় লালমনিরহাটে একটি আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (২৫ মে) বিকেলে লালমনিরহাট পৌরসভার বিডিআরহাটের পূর্ব পাশে নির্মিত এ জবাইখানার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর প্রশাসক রাজিব আহসান, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক এবং জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হোসাইন, মোঃ রাকিবুর রহমানসহ ভেটেরিনারি সার্জন উপস্থিত ছিলেন।

‎প্রায় ৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

জবাইখানায় রয়েছে পশু জবাইয়ের মেশিন ঘর, মাংস সংরক্ষণের কোল্ড স্টোরেজ, চামড়া সংরক্ষণ ঘর, অফিস কক্ষ, ১০ কিলোওয়াট সোলার প্যানেল, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ২ হাজার লিটারের গরম ও ঠান্ডা পানির বয়লার, বায়োগ্যাস চেম্বার এবং বোন ক্রাশিং চেম্বারসহ আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা