Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ মার্চ ২০২৬

পদ্মায় বাসডুবি: আরও ৫ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩

পদ্মায় বাসডুবি: আরও ৫ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধার অভিযানে আরও ৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এখন পর্যন্ত উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। অধিকাংশ লাশে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এর মধ্যে ২১ জনের লাশ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকাল প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দুইজনের লাশ উদ্ধার করা হয়।

পরে গভীর রাতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি পানির নিচ থেকে টেনে তোলা হয়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটের পরিবেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
বৃটেনে কারাদণ্ড প্রাপ্ত রেজাউল বহাল তবিয়তে বাংলাদেশে
বৃটেনে প্রতারণার দায়ে বাংলাদেশিসহ ৫ জনের জেল
ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ সিপিডির