Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৩, ২৯ মে ২০২৫

বাড়ছে উদ্বেগ

ভারতের পুশইন, বাংলাদেশকে চাপে রাখার কৌশল

ভারতের পুশইন, বাংলাদেশকে চাপে রাখার কৌশল
ফাইল ছবি

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে লোক ঢুকিয়ে দিচ্ছে ভারত। এর ফলে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার বলছে, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু ভারত তা আমলে নিচ্ছে না।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, চলতি মে মাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৯৭৫ জনকে পুশইন করেছে ভারত। এর মধ্যে সবচেয়ে বেশি মৌলভীবাজারে – ৩৩১ জন। এছাড়া সিলেট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, লালমনিরহাটসহ আরও অনেক সীমান্তে এসব ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব লোক কারা, কোন দেশের নাগরিক – এসব কিছুই জানা যাচ্ছে না। এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম মুনীরুজ্জামান বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত যদি মনে করে কেউ অবৈধভাবে তাদের দেশে ঢুকেছে, তাহলে আইন অনুযায়ী বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো উচিত।

সাবেক সেনা কর্মকর্তা আবু রূশ্দ বলেন, এটা একটা চাপ প্রয়োগের কৌশল। ভারত চায় না বাংলাদেশ চীনের সঙ্গে সামরিকভাবে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে ঘনিষ্ঠ হোক। তাই তারা এমন কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আগেও জাতিসংঘে এ ইস্যু তুলেছিল। এবারও আন্তর্জাতিকভাবে বিষয়টি তুলে ধরা দরকার।

এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতকে অনুরোধ করা হয়েছে যেনো প্রোপার চ্যানেলের মাধ্যমে সন্দেহভাজন বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। আমরা আমাদের নাগরিকদের নিতে প্রস্তুত, কিন্তু নিয়ম মেনেই নিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৮ মে ভারতকে চিঠি দিয়ে বলা হয়েছে—সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের নিজের আইন অনুযায়ী বিদেশিদের গ্রেফতার করে আদালতে হাজির করা, মামলা চালানো এবং দণ্ড শেষে নিজ দেশে ফেরত পাঠানোর কথা। কিন্তু বাস্তবে ভারত এসব আইন মানছে না।

বিজিবি বলছে, সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। কিন্তু চোরাপথ ব্যবহার করেই এসব পুশইন হচ্ছে, যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি