Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৬, ২৪ ডিসেম্বর ২০২৪

এস আলমের ৬ কারখানা বন্ধ ঘোষণা 

এস আলমের ৬ কারখানা বন্ধ ঘোষণা 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করেছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কারখানায় বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়। ছয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কারখানা বন্ধের নোটিশে স্বাক্ষর করেন এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন। নোটিশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

কারখানা বন্ধের নোটিশ দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাদের সান্ত্বনা দিয়ে গ্রুপটির কর্মকর্তারা জানান, পরিস্থিতির উন্নতি হলে কারখানা ফের চালু হবে।

সবার দেশ/এওয়াই
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল