Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১ আগস্ট ২০২৬

একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে আমাদের অবশ্যই একাত্তরের চেতনাকে সামনে রাখতে হবে এবং সে চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সনাতন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে সামনে আনার অর্থ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে অস্বীকার করা নয়। বরং বাংলাদেশের ইতিহাসে উভয় ঘটনাই সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা চব্বিশের জুলাই আন্দোলনকেও কোনওভাবেই অস্বীকার করতে পারি না। কারণ, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসংখ্য তরুণ প্রাণ দিয়েছে এবং রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশত্যাগে বাধ্য করেছে।

বিএনপি মহাসচিব বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—দুটিই জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি কোনোটিকেই ছোট করে দেখে না।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমরা এ দেশে কোনও ধরনের উগ্রবাদ বা মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমাদের লক্ষ্য একটি উদার, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে বিবেচনা করে না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব নাগরিক অধিকার আদায়ে আরও সোচ্চার হয়ার আহ্বান জানান।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ও বিএনপি আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী