Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৪, ১ আগস্ট ২০২৬

সরকারের বিরুদ্ধে তোপ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফায় জ্বালানির দাম বাড়িয়েছে, অথচ অনেক এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট-এ হবিগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোর উদ্যোগ নেয়া হলে এনসিপি কঠোর কর্মসূচিতে যাবে। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করবো। জনগণের ওপর নতুন করে কোনও ধরনের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেয়া হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, শনিবার চিকিৎসকদের বোর্ড সভা শেষে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকার ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। তার দাবি, 

এ ঘটনায় সরকার কার্যত এমন বার্তা দিয়েছে যে ছাত্রদল বা যুবদলের নেতাকর্মীরা যাকে খুশি হামলা করতে পারে, কিন্তু তার কোনও বিচার হবে না।

তিনি আরও বলেন, এলাকায় গেলে সরকারি দলের সংসদ সদস্যদের প্রকৃত চরিত্র বোঝা যায়। তার অভিযোগ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং সরকার ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। তবে কোন ১২টি প্রতিষ্ঠানের কথা তিনি উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়বে। জনগণকে সে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের বর্তমান আচরণ কোনোভাবেই মেনে নেয়া হবে না।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান-এরও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আলিফ চৌধুরী বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ