Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ১ মার্চ ২০২৫

বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু, কসবা সীমান্তে উত্তেজনা

বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু, কসবা সীমান্তে উত্তেজনা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আল-আমিন(৩২) উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলা-আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। 

এ বিষয়ে উপজেলার বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে, সেটা এখনও বলা যাচ্ছে না। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা