Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১৫ জানুয়ারি ২০২৫

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেখানে বেশ কয়েকটি মদের বোতলও দেখা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এ চিত্র দেখা গেছে।  আরও ৬ দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২ টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসেন। এসময় তারা শূন্যরেখায় নির্মিত কাঁটাতারে কাচের বোতল ঝুলাতে শুরু করেন। 

বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।

দহগ্রাম সরকারপাড়া জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কিছু রেখেছে কি-না এ নিয়ে আমরা আতঙ্কে আছি। 

রংপুর-৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করেছে। আসলে বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। এজন্য তারা এ প্রটেকশনটি ব্যবহার করেছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব