Sobar Desh | সবার দেশ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ১২ এপ্রিল ২০২৫

কালিহাতীতে  বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কালিহাতীতে  বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: সবার দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সন্মানিত সদস্য সোহেল সিকদার এবং ছানোয়ার সিকদারের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কস্তরীপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসীম খান , বীরবাসিন্দা ইউনিয়ন বিএরপির সভাপতি নায়েব আলী প্রমূখ।

নেতারা বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা সোহেল সিকদার ও ছানোয়ার সিকদার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্মম হামলার শিকার হয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি,  ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনগণ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য