Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১৭ এপ্রিল ২০২৫

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকিদাতা গ্রেফতার

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকিদাতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক কলেজছাত্রীকে সম্পাদিত নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে র‍্যাব-৫ তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গ্রেফতাকৃত মুন্না রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীকে গত ১১ জুলাই থেকে ই-মেইলের মাধ্যমে সম্পাদিত নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিচ্ছিলেন। তিনি একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এবং ফেসবুকে ছাত্রীর পরিচিতদের কাছে ছবিটি প্রচার করে অপপ্রচার চালান। এ ঘটনায় ছাত্রী বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ছায়া তদন্তের মাধ্যমে মুন্নাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। আইনি ব্যবস্থা নিতে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য