Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:২২, ৩০ জুন ২০২৫

তিন বছরের জয়ন্তের হার্টে ছিদ্র, প্রয়োজন ৭ লক্ষ টাকা

তিন বছরের জয়ন্তের হার্টে ছিদ্র, প্রয়োজন ৭ লক্ষ টাকা
ছবি: সংগৃহীত

মাত্র সাড়ে তিন বছরের শিশু জয়ন্ত কুমার গোপাল। তার জীবন এখন থমকে গেছে এক ভয়ংকর অসুস্থতার কাছে। হঠাৎ বুক চেপে ধরে কেঁদে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অথচ এই শিশুটি বুঝেও উঠতে পারে না, কেন এমন হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে, অপারেশন ছাড়া এর কোনো বিকল্প চিকিৎসা নেই।

জয়ন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল সংলগ্ন শেখপাড়া বাজার এলাকার একটি জরাজীর্ণ ঘরে বাবা-মায়ের সঙ্গে বসবাস করে। তার বাবা জয় কুমার পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অস্থায়ীভাবে কাজ করে কোনরকমে সংসার চালান তিনি। 

এ সীমিত আয়ের মধ্যে জয়ন্তের চিকিৎসার বিশাল খরচ যেন তাদের জন্য দুর্বিসহ হয়ে উঠেছে। যেখানে নূন্যতম জীবন ধারণ তাদের কাছে স্বপ্ন, সেখানে জয়ন্তর অপারেশনের ৫ থেকে ৭ লক্ষ টাকার খরচ যেন এক বিশাল পাহাড়।

ঢাকার শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ইলিয়াস পাটোয়ারী দ্রুত অপারেশন করানোর পরামর্শ দিয়ে বলেছেন দ্রুত চিকিৎসা না করলে শিশু জয়ন্তর জীবন হুমকির মুখে পড়বে। অথচ প্রয়োজনীয় অর্থের অভাবে থেমে আছে চিকিৎসার পথ।

জয়ন্তর মা-বাবা বলছেন, ছেলেটা রাতে ঘুমাতে পারে না। হঠাৎ বুক ধড়ফড় করে। স্বাত্ত্বনা দেয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না।

শিশুটির মুখে মাঝেমধ্যে শোনা যায়, আমার বুকটা ব্যথা করে…এ বাক্যটাই যেন পুরো পরিবারকে কাঁপিয়ে দেয়। হারিয়ে যাচ্ছে একটি সম্ভাবনাময় শৈশব, শুধুই টাকার অভাবে।

জয়ন্তর বাবা-মা সমাজের হৃদয়বান মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন। সময়মতো চিকিৎসা করাতে পারলে জয়ন্ত সুস্থভাবে বাঁচতে পারবে, এটাই এখন তাদের একমাত্র আশা।

সহায়তা পাঠানোর তথ্য:

  • নাম: জয় কুমার (পরিচ্ছন্নতাকর্মী)
  • ঠিকানা: লালন শাহ হল সংলগ্ন পকেট গেট (শেখপাড়া বাজার), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
  • মোবাইল: ০১৩০৪৮৬৬০১৪ (রকেট/বিকাশ)

আপনার একটি ছোট সহানুভূতি বদলে দিতে পারে একটি শিশুর পুরো ভবিষ্যৎ। জয়ন্তর হৃদয়ে আশার আলো ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন একটি সহায়তার হাত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি