Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ জুলাই ২০২৫

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা: নিরাপত্তায়  থাকবে ৩৫০ পুলিশ

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা: নিরাপত্তায়  থাকবে ৩৫০ পুলিশ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে টানটান প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচির জন্য ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হবে ৩৫০ জন পুলিশ সদস্যসহ একাধিক বাহিনী।

রোববার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে পদযাত্রার বিস্তারিত তুলে ধরা হয়। জেলা সদস্য সচিব আলী হোসেন জানান, এ পদযাত্রা হবে গণতন্ত্র, দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতার প্রতীক। তিনি জেলার সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জোর দিয়ে বলেন, সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে যেন কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রা শেষে বিকেলে টাউন হল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ড. তাসনিম জারাসহ শীর্ষ নেতারা।

এদিকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তিনি জানিয়েছেন, এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তার ভাষায়, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আশা করছি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে।’

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত