Sobar Desh | সবার দেশ চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ৩১ আগস্ট ২০২৫

চবি সংঘর্ষে ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা

চবি সংঘর্ষে ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কলা অনুষদ শাখার শিবিরের সাথী। রাজু ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থী।

ঘটনার পর রাজুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে তার সহপাঠীরা। মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।

এ ছাড়া মো. শাহ আলম নামে আরেকজন ফেসবুকে দাবি করেন, আমার বন্ধু রাজুকে বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসে। তারা আমাদের রামদা দিয়ে ঘিরে ফেলেছিল। কোনোমতে আমরা সেখান থেকে বের হয়ে আসি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য