Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে ছাত্রশিবিরের ২০ জন ও ছাত্রদলের ৫ জন বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবিরকর্মীরা অভিযোগ করেন, ২৩ সেপ্টেম্বর কলেজে তাদের আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালে ছাত্রদলের নেতারা ‘জামায়াত-শিবির রাজাকার’ স্লোগান দিয়ে আকস্মিক হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী জানান, আসলে শিবির নেতারাই ছাত্রদলের স্থানীয় পাঁচ কর্মীকে মারধর করেছে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সূত্রপাত হয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কর্মীসভাকে কেন্দ্র করে। ওই সময় ছাত্রদলের নেতারা মিছিল নিয়ে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ ক‍্যাম্পাসে অবস্থানরত শিবিরকর্মীরা তাদের উদ্দেশে কটূক্তিমূলক স্লোগান দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি ডাকসু নির্বাচনে শিবিরপ্যানেলের বিজয়ের পর থেকেই মুলাদী সরকারি কলেজে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ছাত্রশিবির। এ নিয়ে বুধবার থেকেই উত্তেজনা বিরাজ করছিলো।

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বুধবার একাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদল নেতারা মঞ্চে উপস্থিত থাকায় শিবিরের পক্ষ থেকে ক্ষোভ সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনাটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটে যায়।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার