Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৬, ৫ অক্টোবর ২০২৫

৩০ মিনিটে গাজীপুরে দুই মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

৩০ মিনিটে গাজীপুরে দুই মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগুলো ৩০ মিনিটের ব্যবধানে ঘটেছে।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হন।

প্রায় একই সময়ে শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেল প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে পেছনের আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং চালকসহ দুজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা