Sobar Desh | সবার দেশ মোঃ নুরুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ৭ অক্টোবর ২০২৫

ধামইরহাটে ৩৫তম প্রবীণ দিবস পালিত

ধামইরহাটে ৩৫তম প্রবীণ দিবস পালিত
ছবি: সবার দেশ

ধামইরহাটে ৩৫ তম প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও শাহরিয়ার রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও প্রবীণ ব্যাক্তিদের নিয়ে ‌একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও শাহরিয়ার রহমান। 

প্রবীণদের অধিকার এবং বর্তমান অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম। প্রবীনদের মধ্য থেকে হরিতকিডাঙ্গা গ্রামের ফারাজ উদ্দিন তার বক্তব্যে দিবস পালনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম, এ, মালেক। 

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, পিআইও মনসুর আলী, জনস্বাস্থ্য দফতরের উপসহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার আফরোজা বেগম প্রমূখ। ইউএনও শাহরিয়ার রহমান প্রবীণদের অনুকুলে সরকারি আইন প্রনয়ন এবং বিভিন্ন রাষ্ট্রিয় সুবিধার বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য