Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩৮, ১০ অক্টোবর ২০২৫

বাগাতিপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করলো মৎস্য বিভাগ 

বাগাতিপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করলো মৎস্য বিভাগ 
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইয়াসিনপুর রেলব্রিজ-সংলগ্ন বিলে মৎস্য বিভাগের অভিযানে দুটি অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস. বি. সাত্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৎস্য দফতরের সদস্যবৃন্দ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ দেশের মৎস্যসম্পদ ধ্বংস করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারি রিং জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উপস্থিত সর্বসাধারণকে অবৈধ জাল ব্যবহার না করার জন্য সচেতন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব