Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২২, ১২ অক্টোবর ২০২৫

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭ দোকান

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭ দোকান
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় জিরানী বাজারে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে, যার মধ্যে মুদি দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতো ও টিনের দোকান রয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভাতে আড়াই ঘণ্টা সময় লাগে।

দোকান মালিকদের বরাতে জানা গেছে, তারা রাত ১১টা সাড়ে ১১টার দিকে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে এসে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে জানান।

দোকান মালিকরা জানান, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। আগুনের কারণে তাদের সব সম্পদ পুড়ে গেছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা কামনা করছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, আগুন প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগুনে প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার