Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৫, ২৪ অক্টোবর ২০২৫

যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার, অতঃপর!

যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার, অতঃপর!
ছবি: সবার দেশ

চট্রগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় ৫শত পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত.আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।  

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এ সুযোগে তার সাথে মাদক পাচার চক্রের সাথে সখ্যতা গড়ে উঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িতে পড়েন তিনি। চট্রগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগ্রামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।      

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত