Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২১ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মিদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মিদের বিরুদ্ধে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মিরা এ হামলা চালায়। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪জন নেতাকর্মিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহতরা হলেন, চরিকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো.সাহারাজ (৩২) ও একই ইউনিয়ন যুবদল কর্মি মো.রুবেল (৩৫) মো.মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।  

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মিরা। ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি। শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এছাড়া আরও ৩জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাংচুর চালায়।  

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দুটি গ্রুপ, এলাকাতে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে।             

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের