Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীতে প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করেন। তিনি বীজতলার মাঠ রক্ষা করতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে এর পাশেই ২ কেজি ধানের বীজতলা করতে যান প্রবাসী হুদা। ওই সময় প্রতিবেশী রিয়াজের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ গা ঢাকা দেন।  

নিহতের শ্যালক মো.পারভেজ আলম বলেন, আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছু দিন আগে তিনি ওই দেশ থেকে একেবারে চলে আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিলো। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দিবেনা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান