Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ৬ জানুয়ারি ২০২৬

এলাকায় থমথমে পরিস্থিতি

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসার সামনের উঠানে মোটরসাইকেলে এসে তিন যুবক গুলি করে জানে আলম সিকদার (৩৫) নামের যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনা সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবারের আগে জানে আলম গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। তখন পালসার মডেলের মোটরসাইকেলে করে তিনজন এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায় এবং দ্রুত চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় নেতারা জানান, তিনি সাম্প্রতিক সময় তেমন সক্রিয় ছিলেন না। পরিবারের দাবি, তার কোনx শত্রুতা ছিলো না এবং হঠাৎ কেনো তাকে লক্ষ্য করা হলো, তারা বুঝতে পারছেন না।

রাউজান থানার পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার উদ্দেশ্য এখনও অজানা, তবে প্রাথমিকভাবে এটি ‘টার্গেট কিলিং’ হিসেবে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল