Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:১১, ২৯ ডিসেম্বর ২০২৫

ঝিকরগাছা যুবদলের নিখোঁজ নেতাকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

ঝিকরগাছা যুবদলের নিখোঁজ নেতাকে উদ্ধার, হাসপাতালে ভর্তি
ছবি: সবার দেশ

নিখোঁজের প্রায় দুই দিন পর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেনকে(৩২)। 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাড়ী রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে যশোর সদর উপজেলার ভেকটুরিয়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

নিখোঁজের ঘটনার পরদিন থেকে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে গুম করা হয়েছে দাবি করে রোববার সকালে ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় স্বজন ও এলাকাবাসী বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও গাছ ফেলে সড়ক বন্ধ করে দেয়া হলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

পরবর্তীতে রোববার দুপুরের পর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় কেশবপুর থানাধীন সাগড়দাড়ী রোড এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে রাসেলের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। তবে তার শরীরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ