Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর গুলিবর্ষণ, নিহত ১

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর গুলিবর্ষণ, নিহত ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় জনসংযোগ চলাকালে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, জনসংযোগে অংশ নেয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সারোয়ার বাবলা বলে নিশ্চিত করেছে ইত্তেফাকের একটি নির্ভরযোগ্য সূত্র।

বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা