Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ২২ জানুয়ারি ২০২৬

‘দুলাভাই’ তারেক রহমানকে বরণ করলো সিলেটবাসি

‘দুলাভাই’ তারেক রহমানকে বরণ করলো সিলেটবাসি
ছবি: সংগৃহীত

মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী কর্মসূচির সূচনা উপলক্ষে আগেই সিলেটে পৌঁছান তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। এ সময় মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে। মাজার প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান হযরত শাহ পরান (র.)–এর মাজারে যান। সেখানেও তিনি জিয়ারত করেন। এরপর স্ত্রী ড. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশের মধ্য দিয়েই তিনি সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ড. জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে। তিনি সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা