Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৪, ৩ আগস্ট ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ যুবক নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ যুবক নিহত
ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মোহাম্মদ আলী অন্তু (২৬), ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অন্য যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন অন্তু ও তার সঙ্গী। পদ্মা সেতু টোলপ্লাজা অতিক্রম করার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ধাক্কা দেওয়া বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া বাস এবং চালককে শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য