Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গা থানায় নাশকতার ঘটনায় সহকারী সমন্বয় আ.লীগ নেতা গ্রেপ্তার

ভাঙ্গা থানায় নাশকতার ঘটনায় সহকারী সমন্বয় আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আন্দোলনের সহকারী সমন্বয়ক আওয়ামী লীগ নেতা পলাশ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কাপ্তান বাজারের একটি আবাসিক হোটেল ‘নিরাপদ’ থেকে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ জানায়, আলগী ও হামিরদী ইউনিয়ন পরিষদের গণআন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। ওই ঘটনায় অন্তত ৯টি পুলিশ পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ডিসি অফিসের বাইক আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাফিক পুলিশ বিভাগের আরও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

১৫ সেপ্টেম্বর অবরোধের তৃতীয় দিনে আন্দোলনকারীরা শুধু থানা নয়, উপজেলা পরিষদসহ প্রায় ২০টি সরকারি অফিসে হামলা চালায়। এতে কোটি কোটি টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে আরও ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামি পলাশ মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী