Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত জনসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। জামায়াত নেতারা জানান, পালংখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে অন্তত ১৫০ জন বিএনপি নেতা ও সমর্থক এ যোগদান করেছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ জুয়েল, শাহাবুদ্দিন মিস্ত্রি, হামিদুল হক, মোহাম্মদ আরমানসহ শতাধিক নেতাকর্মী।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “কিছুদিন আগেও পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছিলেন। এবারও শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন। এ যোগদান চাঁদাবাজি ও মামলাবাজির বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদ।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে রাজনীতি করছে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে জনগণ সেই লুটপাটের রাজনীতির বিরুদ্ধে রায় দেবে। উখিয়া-টেকনাফে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

উখিয়া উপজেলা জামায়াতের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রনেতা এস এম ফরহাদ, ব্যবসায়ী আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির নেতা শামসুল হক শারেক, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী