Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বাগাতিপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি রনি গ্রেফতার

বাগাতিপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি রনি গ্রেফতার
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহমেদ আলী শেখ রনি।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিগরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। আটক আহমেদ আলী শেখ রনি বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটী এলাকার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব অভিযান পরিচালনা করে আহমেদ আলী শেখ রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় মাদক কারবারি আহমেদ আলী শেখ রনিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের