Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ৫ ডিসেম্বর ২০২৫

বাগাতিপাড়ায় দুর্বৃত্তের আগুনে কৃষকের ধানে পুড়ে ছাই

বাগাতিপাড়ায় দুর্বৃত্তের আগুনে কৃষকের ধানে পুড়ে ছাই
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় এক কৃষকের ধানের পালায় আগুন দিয়ে ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ-আরাজিমাড়িয়া মাঠে কৃষক আনারুল খানের জমিতে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল খান আরাজিমাড়িয়া মহল্লার তজু খানের ছেলে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস।

কৃষক আনারুল খান জানান, এক বিঘা জমি থেকে ধান কেটে ওই জমিতেই পালা করে রাখা হয়েছিলো। বুধবার রাতের কোনও এক সময়ে অজ্ঞাতরা ওই পালায় আগুন ধরিয়ে দেয়। ভোরে খবর পেয়ে জমিতে গিয়ে দেখি সব ধানসহ পালা পুড়ে ছাই হয়ে গেছে।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি দুলাল ইসলাম বলেন, ধালের পালা পুড়ে যাওয়া বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ