Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:২০, ৫ ডিসেম্বর ২০২৫

৭০ পিস ইয়াবাসহ বাগাতিপাড়ায় নারী মাদককারবারি আটক

৭০ পিস ইয়াবাসহ বাগাতিপাড়ায় নারী মাদককারবারি আটক
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ আফরিন জাহান কেমি (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ডিএনসি নাটোর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আফরিন জাহান কেমির বসতঘর থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আফরিন জাহান কেমি ঘোরলাজ মহল্লার দিপু খানের স্ত্রী।

ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি’র নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল ইসলাম বলেন, আটকের বিষয়টি শুনেছি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী