Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ১২ ডিসেম্বর ২০২৫

বাগাতিপাড়ায় বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধন

বাগাতিপাড়ায় বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধন
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হিংসায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. আব্দুল মতিন, সাজদার আলী ও সাদ্দাম হোসেন যৌথভাবে পুকুরটি স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার সকালে তারা পুকুরে গিয়ে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখেন। পুকুরের পানি বিবর্ণ হয়ে যায় এবং কয়েকটি স্থানে বিষ মেশানোর চিহ্নও লক্ষ্য করা যায় বলে তারা জানান।

ক্ষতিগ্রস্তরা বলেন, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। এতে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান