Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২০, ১৫ জানুয়ারি ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক

নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছবি: সবার দেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়ার দুই কৃতি শিক্ষাবিদ। তারা হলেন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার এবং কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক।

জানা গেছে, কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মোছা. সামসুন্নাহার এবং কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মো. তৌহিদুল হক। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের একটি তালিকা প্রকাশ করা হয়। এ সাফল্যের ধারাবাহিকতায় তারা দুজনই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আবেদন সম্পন্ন করেছেন।

সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষায় উদ্ভাবনী উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নিয়ে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের চূড়ান্তভাবে নির্বাচন করে।

এ বিষয়ে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, এ স্বীকৃতি ব্যক্তিগত হলেও এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত অবদান। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য বড় অনুপ্রেরণা। তিনি জানান, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ, শিক্ষাবান্ধব ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অন্যান্য ক্যাটাগরিতেও নাটোর জেলার শিক্ষাবিদরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বিদ্যালয় ক্যাটাগরিতে সিংড়া উপজেলার লালোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং মাদ্রাসা ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর দাবির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভাগীয় পর্যায়েও তারা নাটোর জেলার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের