Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী রেঞ্জে চিঠি ঘিরে আলোচনার ঝড়

জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ

জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ
ছবি: সংগৃহীত

জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের পুনরায় গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে রাখার নির্দেশনা দিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে আট জেলার পুলিশ সুপারদের কাছে একটি বিশেষ গোপনীয় চিঠি পাঠানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, প্রভাবশালী বা সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীরা জামিনে মুক্ত হয়ে মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন—এমন আশঙ্কা থাকলে তাদের বিরুদ্ধে থাকা পুরোনো বা নতুন মামলায় পুনরায় গ্রেফতার দেখানোর ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ-সহ নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনগুলোর সক্রিয় নেতাকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যেসব কর্মীর সাংগঠনিক সক্ষমতা নেই বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সম্ভাবনা কম, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলেও নির্দেশনায় বলা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল ও জরুরি হিসেবে উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে। এর আগে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনাটি রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা