Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৪:১৭, ১০ মার্চ ২০২৬

এক মাসের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তার সরকার দেশের মানুষের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই—যে সরকার জনগণ ও দেশের জন্য কাজ করবে। আমরা জনগণের কাছে জবাবদিহি করতে চাই। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করবো। জনগণের সমর্থনে সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে সে প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাস থেকেই কৃষকদের কাছে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যেকোনও মূল্যে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কাজ বাস্তবায়নে কিছুটা দেরি হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাইপারসনিকসহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, টার্গেট ইসরায়েল ও মার্কিন ঘাঁটি
ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন