Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৩:৩৪, ১৩ জুন ২০২৬

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী 

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি নিয়েও বিরোধী দল সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বিরোধী দলের অবস্থান ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, চলতি বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং বাজারে মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব হবে।

তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। সে উদ্যোগের ধারাবাহিকতায় এবার খালটি পুনঃখননের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

কৃষিখাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।

বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, অতীতে প্রায় প্রতিটি বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেতো। কিন্তু এবার সরকার ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর প্রত্যাহার বা কমিয়েছে, ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না।

জনস্বাস্থ্যের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিকর পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। কিন্তু জনগণের উপকারে আসে এমন একটি বাজেট নিয়েও বিরোধী দল সমালোচনা করছে।

তিনি বলেন, যে বাজেটে জনগণের উপকার হয়, মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়, সে বাজেট নিয়েও বিরোধী দল আপত্তি তুলছে। এতে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দেয়। তারা জনগণকে বিভ্রান্ত করতে এবং অস্থিরতা সৃষ্টি করতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে যারা উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেয়ার চেষ্টা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ
প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন ছাড়ছেন রোগীরা
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার