Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৩:২২, ১৩ জুন ২০২৬

নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ

নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো, যারা ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছিলো। স্পেন ও পর্তুগালের মতো দলকে হারিয়ে আলোচনায় আসা আফ্রিকান দলটি এবারও চমক দেখাতে প্রস্তুত।

তবে কাগজে-কলমে এখনও এগিয়ে ব্রাজিলই। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। তাকে ছাড়াই শক্তিশালী একাদশ সাজাতে যাচ্ছেন সেলেসাও কোচ।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া। দুই উইংয়ে থাকবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরো-এর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েস। গোলবার সামলাবেন আলিসন বেকার।

অন্যদিকে ইনজুরি সমস্যায় ভুগছে মরক্কোও। দলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে থাকতে পারেন। তার পরিবর্তে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউই-এর খেলা নিয়েও রয়েছে শঙ্কা, আর এজ আবদে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন;
ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ;
রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র;
ইগোর থিয়াগো।

মরক্কোর সম্ভাব্য একাদশ

বোনো;
মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি;
বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ;
ইলিয়াস সাইবারি।

বিশ্বকাপের শুরুতেই দুই দলের এই লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। মরক্কো চমক দেখাতে চাইবে, আর ব্রাজিল চাইবে জয় দিয়ে শিরোপা মিশনের শুভসূচনা করতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা