Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ১৪ মার্চ ২০২৬

ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তরু মিয়া প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপিকর্মী শিপনসহ অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু দাবি করেন, নিহত তরু মিয়া বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। তিনি এ ঘটনার জন্য জামায়াতের নেতাকর্মীদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ