Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ জুলাই ২০২৫

খায়রুল হকই রাজনৈতিক সংকটের মূল দায়ী: মির্জা ফখরুল

খায়রুল হকই রাজনৈতিক সংকটের মূল দায়ী: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকই দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য শতভাগ দায়ী—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ বিচারপতির পদে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, তিনি (খায়রুল হক) ছিলেন দেশের একজন বড় শত্রু। যিনি উচ্চ পদে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন। জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে দেয়া তার রায় এবং পরে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল তফাৎ ছিলো। আমরা মনে করি, তার রায় রাষ্ট্রবিরোধী ছিলো।

আরও পড়ুন <<>> সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

বিএনপি মহাসচিব আরও বলেন,

বিলম্ব হলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে—এজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা চাই সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।

এ সময় তিনি শিশু একাডেমির ভবন ভাঙার পরিকল্পনারও বিরোধিতা করেন। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের জন্য যে ভবনটি প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকে সরানোর প্রস্তাব জাতি গঠনের পথে বাধা হয়ে দাঁড়াবে। আমরা চাই না ভবনটি সরানো হোক। বরং সেটির গুরুত্ব বিবেচনায় রেখে বর্তমান অবস্থানে বহাল রাখা হোক।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের