Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:১১, ২২ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ ৩০ আসামি; রাজধানীতে চরম সতর্কতা

১৫ সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

১৫ সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলের নামে সংঘটিত গুম-খুন ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া দুই মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বুধবার (২২ অক্টোবর) হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

সকালে তাদের হাজিরের কথা থাকলেও নির্ধারিত সময় সকাল ৬টায় তাদের আনা সম্ভব হয়নি বলে সূত্র জানিয়েছে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি শুরু করবেন।

এ দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার নাম রয়েছে উভয় অভিযোগপত্রেই। প্রথম মামলায় ১৭ জন, দ্বিতীয়টিতে ১৩ জন আসামি হলেও, দুই ক্ষেত্রেই শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে সেনাবাহিনীর ২৩ কর্মকর্তার ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন এবং তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

এদিকে ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় সকাল থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাইকোর্টের মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইল ও ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ টহল। আদালতের আশপাশে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, সীমিত করা হয়েছে প্রবেশাধিকার।

সূত্র জানায়, টিএফআই-জেআইসি সেলের নামে গত এক দশকে সংঘটিত গুম, অপহরণ, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগের ভিত্তিতেই মামলাগুলো গঠন করা হয়েছে। এসব অপরাধ মানবতাবিরোধী হিসেবে স্বীকৃত কি না, তা নিয়ে আজকের শুনানিতে ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিতে পারে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রবেশেও রাখা হয়েছে বিশেষ অনুমতির ব্যবস্থা। সকাল থেকেই ট্রাইব্যুনাল ভবনে টেলিভিশন চ্যানেল, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিভিন্ন কূটনৈতিক পর্যবেক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিচারিক পর্যবেক্ষকরা বলছেন, এ মামলার শুনানি বাংলাদেশের সামরিক, বিচারিক ও রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত