Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৭, ২২ অক্টোবর ২০২৫

সেনানিবাসে রাখার আবেদনসহ ৩ আবেদন

জামিন চাইলেন ১৫ সেনা কর্মকর্তা

জামিন চাইলেন ১৫ সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

গুম-খুন ও মানবতাবিরোধী অভিযোগের তিনটি মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। বিচার চলাকালে তারা সামরিক কারাগারে রাখাসহ মোট তিনটি আবেদন করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি চলছে।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) সেলে বিরোধী ব্যক্তিদের গুম ও নির্যাতনের অভিযোগে এবং জুলাই–আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এক মামলায় ১৭ জন, আরেকটিতে ১৩ জন এবং তৃতীয় মামলায় চারজন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দুটি মামলায় রয়েছে। মোট ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে রয়েছেন।

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার কারণে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন, হাইকোর্ট মাজারগেট ও ট্রাইব্যুনাল চত্বর এলাকায় ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আজকে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। তাদের না এলে পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া ট্রাইব্যুনাল জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে কোন কারাগারে রাখা হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন জেআইসি সেলে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তারেকসহ ১৩ জনের বিরুদ্ধে এবং জুলাই–আগস্ট আন্দোলনের হত্যাকাণ্ডে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আলাদা অভিযোগপত্র দাখিল করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিচার মুখোমুখি করার আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং আজকের মধ্যে হাজিরের নির্দেশ দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য