Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১০ জানুয়ারি ২০২৬

জুলাইকন্যা সুরভীর বিরুদ্ধে মামলা

তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ 

তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ 
ছবি: সংগৃহীত

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় জুলাইযোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো এবং রিমান্ড আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুর আদালত থেকে পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সুরভীকে গ্রেফতার করা হয়। পরে ২৮ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও মামলায় জামিন অযোগ্য ধারা থাকায় আদালত তা নামঞ্জুর করেন। এরপর ২৯ ডিসেম্বর পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এ আবেদনের শুনানির তারিখ নির্ধারিত হয় ৩১ ডিসেম্বর।

তবে সরকারি ছুটি ও একজন আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পেছানো হয়। পরে ৫ জানুয়ারি সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

এ সময় সোশ্যাল মিডিয়ায় সুরভীর একটি জন্মসনদ ছড়িয়ে পড়লে তার প্রকৃত বয়স নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি আদালতের নজরে আসার পর একই দিন বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান রিমান্ড আদেশের বিরুদ্ধে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন।

সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড আদেশ বাতিল করেন এবং তাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। একই সঙ্গে বয়স সংক্রান্ত বিষয় যথাযথভাবে যাচাই না করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

আদালতের আদেশের অনুলিপি গাজীপুরের পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে