Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৫৬, ১৮ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব

ঢাবির ভিসি পদে ওবায়দুল ইসলামের যোগদান

ঢাবির ভিসি পদে ওবায়দুল ইসলামের যোগদান
ছবি: সংগৃহীত

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এ নতুন নেতৃত্বের সূচনা হলো। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি দায়িত্ব নেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, প্রভোস্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অবস্থান উন্নত করা এবং বিশ্বমঞ্চে এর পরিচিতি বাড়ানো হবে তার অগ্রাধিকার। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া সম্ভব। ইতোমধ্যে গৃহীত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে পরিকল্পিতভাবে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুল বা উপহার না দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধও জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল