Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ৯ মার্চ ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

সোমবার থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

সোমবার থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব ক্লাস ও পরীক্ষা সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে ২৮ মার্চ শনিবার পর্যন্ত ঈদের ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর পাঠানো চিঠি নিয়েও আলোচনা করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিস সোমবার যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম চালু রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল