Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৯, ১৬ জুলাই ২০২৫

ভাড়া বিতর্কে ইবি ছাত্রীকে ঘুষি, কুষ্টিয়া-খুলনা রুটে বাসচলাচল বন্ধ

ভাড়া বিতর্কে ইবি ছাত্রীকে ঘুষি, কুষ্টিয়া-খুলনা রুটে বাসচলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার চৌড়হাসে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাস হেলপারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া-খুলনা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী রাফসানা আক্তার ঝুমা লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বলেন, রাস্তার পাশে এসে অন্য বাসে উঠতে গেলে আমাকে বলা হয় এ বাসে উঠেন, ওইখানে সিট নাই। তখন আমি বলি আমি কিন্তু ২৫ টাকা ভাড়া দিবো, তখন বাস হেলপার বলে কোথাকার শিক্ষিত তুমি, শিক্ষিত হইছো না অশিক্ষিত হইছো। আমরা শেখপাড়ায় থাকি ভাড়া কত আমি জানি। তুমি নাটক শুরু করছো?

তিনি আরো বলেন, তখন আমি বলি আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন কেনো? বলতেই আমার সাথে রাগারাগি ও খারাপ আচরণ করতে শুরু করে। তখন আমি আমার হাসবেন্ডকে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারে। কিন্তু তখন একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার বাবা-মাকে তুলেও গালিগালাজ করতে শুরু করে। পরে ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থী এলে তারা চলে যায়।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকে এসে কুষ্টিয়া-খুলনা রুটের বাস আটকে দেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক শিক্ষার্থী বলেন, নারী শিক্ষার্থীকে এভাবে মারধর করা লজ্জাজনক। আমরা জবাব চাই এই সাহস তারা কোথা থেকে পায়?

আরেক শিক্ষার্থী বলেন, ভাড়া নিয়ে এমন হয়রানি নতুন নয়। বারবার আশ্বাস দিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। এবার লিখিত মুচলেকা ও কঠোর শাস্তি ছাড়া বাস ছাড়বো না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতিকে ডাকা হয়েছে। তারা বললো আসতেছে। যেহেতু আমাদের নারী শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, আমাদের শিক্ষার্থী যেমন বিচার চাইবে, সে অনুযায়ী বিচার করা হবে। না হয় গাড়িগুলো সব আটকে রাখা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী