Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ২৪ জুলাই ২০২৫

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: সবার দেশ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২৩ জুলাই (বুধবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রবিউস সানি জোহা, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মুনাইম, অর্থ সম্পাদক তামান্না ইসলাম, প্রচার সম্পাদক রেখা খাতুন এবং সম্পাদকীয় পর্ষদের সদস্য সুমন ইসলামসহ আরও অনেকে।

বৃক্ষরোপণ শেষে সভাপতি মো. রুহুল আমিন সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক-বর্তমান সদস্য, শুভানুধ্যায়ী ও পাঠকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং লেখালেখির মাধ্যমে সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল