Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১৭ জুলাই ২০২৫

ইবির পুকুরে থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইবির পুকুরে থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: সবার দেশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা ২০ মিনিটে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান অন্যান্য শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. শাহেদ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সাজিদ কয়েক ঘণ্টা আগে পানিতে ডুবে গিয়েছিলেন। আমরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি নিশ্চিত হওয়ার জন্য।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও, চিকিৎসকদের পরামর্শে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকেই মৃত্যুর কারণ এবং অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল