Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ২৪ জুলাই ২০২৫

ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না 

ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন-তামান্না 
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬ হল কালচারাল ক্লাব’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টায় হল প্রভোস্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠনের ঘোষণা দেন হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল তামান্না।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন–সহ-সভাপতি শাপলা খাতুন ও রাফিয়া নাজনীন কথা, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা ও আফসানা পারভিন তিনা, সাংগঠনিক সম্পাদক রাইসা আমিন লস্কর, দপ্তর সম্পাদক রেজওয়ানা শহিদ বিথী, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অদিতি ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জেরিন আক্তার মিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা সুলতানা, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রা বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্য তাজনিমা, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন ও বিদিথী শিকদার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, হলের ছাত্রীদের সাংস্কৃতিক দক্ষতা বিকাশে আমরা সক্রিয়ভাবে কাজ করবো। এ প্ল্যাটফর্মটি হবে সৃজনশীলতা, ঐক্য ও অংশগ্রহণের প্রতিচ্ছবি।
সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও প্রাণবন্ত ও গৌরবময় স্থানে পৌঁছাতে চাই।

অনুষ্ঠানে হল প্রভোস্ট বলেন, জুলাই ৩৬ হল ‘৫ আগস্ট’-এর আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এ হলের কালচারাল ক্লাব জুলাই-৩৬-এর বার্তা ও আদর্শ দেশ-বিদেশে ছড়িয়ে দেবে এ প্রত্যাশা করি

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল